পৃথিবীর জনবহুল শহরের মধ্যে ঢাকা একটি। ঢাকা মহানগরীতে এখন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। এক বর্গকিলোমিটার জায়গায় ২৭৭০০ মানুষ বসবাস করে। ব্যস্ত শহরে মানুষ যাতায়াত করে হেঁটে কিংবা বাহনে। হাঁটার রাস্তায় যেন ছোট টং দোকান হাঁটে আর গাড়ির রাস্তায় হাঁটে মানুষ! যার ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা। অকালে প্রাণ যাচ্ছে মানুষের। বিভিন্ন রাস্তার ফুটপাত চলে গেছে টং দোকানের দখলে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় চলছে ফুটপাত উচ্ছেদ অভিযান। লাভ হয় না, অভিযানের কিছুক্ষণ পরেই ফুটপাত আবার আগের রূপে ফিরে আসে। এ বিষয়ে আমাদের সবার সচেতন হওয়া জরুরি। স্বাধীন দেশের মানুষ যেন ফুটপাতে স্বাধীনভাবে হাঁটতে পারে, সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দীনবন্ধু বিশ্বাস
নবাবগঞ্জ, ঢাকা