ব্রহ্মপুত্র মরা গাঙে পরিণত হচ্ছে

ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে গেছে দেশের সবচেয়ে দীর্ঘতম ব্রহ্মপুত্র নদ। এক সময়ের উত্তাল ব্রহ্মপুত্র নদ বর্তমানে ধুধু বালুচর ও ফসলি জমি! ৯০-এর দশক থেকেই নদটি তার জৌলুস হারায়। ফলে শুরু হয় ব্রহ্মপুত্র নদে মরণ দশা। শীতকালে এই চিত্র ভয়াবহ। নদের বুকে চর পড়ে ভরাট হয়ে গেছে মাইলের পর মাইল। পানি প্রবাহ বন্ধ থাকায় এককালের দিগন্ত বিস্তৃত খরস্রোতা নদ এখন মরা গাঙে পরিণত হয়েছে। অবৈধ বালি উত্তোলন এর জন্য দায়ী। সম্প্রতি ড্রেজিং করেও নদে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। যা খুবই উদ্বেগের বিষয়। এইভাবে চলতে থাকলে আর কয়েক বছর পর দেশের মানচিত্র থেকে নদটি হারিয়ে যাবে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নদটির অতীত অবস্থা ফিরিয়ে দেওয়া হোক।

মো. ইফতে খারুল ইসলাম

শিক্ষার্থী,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ