জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মো. রফিকুল আলমের ইন্তেকাল

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মো. রফিকুল আলম (৬৬) গত রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্ব্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে আক্রান্ত ছিলেন। তিনি দৈনিক সমাচারে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘদিন দৈনিক খবর, আজকালের খবরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেন। সোমবার বাদ জোহর গাজীপুরে স্থানীয় কবরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে মো. রফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।