আবু আক্তার হোসেন খান বুলু
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুস সাত্তার খানের কনিষ্ঠ পুত্র সাবেক বিভাগীয় বন কর্মকর্তা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আবু আক্তার হোসেন খান বুলু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দু্ই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি, স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। সোমবারই বাদ-আছর মরহুমের জানাজা শ্রীপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।