রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজীবপুরে প্রশাসনের উদ্যোগে কয়েক দফা অভিযান ও জড়িতদের জরিমানা করা হলেও বন্ধ হচ্ছে না অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন। একশ্রেণির প্রভাবশালী সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের বালু উত্তোলনের ফলে ভাঙনের হুমকিতে পড়েছে স্লুইসগেট, আবাদি জমিসহ বসতবাড়ি। সরেজমিনে দেখা যায়, উপজেলার রাজীবপুর ইউনিয়নে বালিয়ামারী স্লুইসগেট, জালচিড়াপাড়া ও মিয়াপাড়ার কাছে জিঞ্জিরাম নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস বলেন, ‘আমি রাজীবপুরে অতিরিক্ত দায়িত্বে আছি। প্রতিদিন রাজীবপুরে যেতে না পারায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’