কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা বহনে ব্যবহূত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সোমবার সকালে র্যাবের একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীগাংতা গ্রামের জসীম উদ্দীন ও চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার ইমামনগর গ্রামের নুরুল কাদের। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গাঁজার একটি বড় চালান যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ জসীম উদ্দীন ও নুরুল কাদেরকে গ্রেফতার ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুপুরে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

কিশোরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে র্যাব। রবিবার গভীর রাতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল চৌরাস্তার মোড় থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, ভৈরবের জুনাইদ, মিলন মিয়া ও সুমন মিয়া। র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান, এ ব্যাপারে নান্দাইল থানায় একটি মামলা করা হয়েছে।