পাবনা প্রতিনিধি
পাবনায় ছুরিকাঘাতে আহত যুবক শাহীন ওরফে কালা শাহীন (৩৫) মারা গেছেন। সোমবার বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রবিবার রাতে প্রতিপক্ষের লোকজন শাহীন ও ইয়াকুলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শাহীনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।