প্রাইভেট কার থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় রবিবার বিকালে প্রাইভেটকারে করে পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহূত প্রাইভেট কারটি জব্দ করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।