ক্যাপশন নিউজ

সম্প্রতি গঠিত ‘টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড’ হতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবার জন্য ওয়ান ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি সম্পাদন করেছে। অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের এমডি এম ফখরুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত সম্প্রতি চুক্তিতে সই করেন

০০০০

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। ব্যাংকের বোর্ডরুমে চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কেক কাটা হয়

০০০

কেরানীগঞ্জের সায়মন মাল্টিটিউড সেন্টারে ফ্রেশ সিমেন্ট সম্প্রতি আয়োজন করে ‘ফ্রেশ সিমেন্ট হোম বিল্ডার্স ক্লাব’-এর নবম সেমিনার। অনুষ্ঠানে বাড়ি নির্মাণসম্পর্কিত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টিপস দিয়েছেন বুয়েটের অধ্যাপক প্রকৌশলী ড. রাকিব আহসান, ফ্রেশ সিমেন্টর ডিজিএম (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জিনিয়ার সুদীপ্ত রায় এবং এজিএম আশরাফুল ইসলাম