চট্টগ্রামের তামাকুমন্ডি লেইন ব্যবসায়ীদের বিক্ষোভ ও সমাবেশ

লকডাউন তুলে নেওয়ার দাবি

g চট্টগ্রাম অফিস

লকডাউন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার বিকালে নগরীর তামাকুমন্ডি লেইনে ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন। এ সময় তারা একটি মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়েও সমাবেশ করেন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা। এ সময় তারা লকডাউন তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে জানান, লকডাউন তুলে না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সিনিয়র সহসভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল প্রমুখ।