স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের খেলায় গতকাল জয় পেয়েছে রাজশাহী জেলা, বাংলাদেশ বিমান বাহিনী ও চট্টগ্রাম জেলা। গতকাল দিনের প্রথম খেলায় রাজশাহী জেলা ৭৯-৫২ পয়েন্টে খুলনা জেলাকে পরাজিত করে। পরের খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৬৪-৪৬ পয়েন্টের ব্যবধানে বিকেএসপিকে পরাজিত করে। দিনের শেষ খেলায় চট্টগ্রাম জেলা ৮১-৪১ পয়েন্টে হারিয়েছে যশোর জেলা দলকে।