রূপগঞ্জে লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনা ভাইরাসের প্রকোপ বিস্তার নিয়ন্ত্রণে সরকারের দেওয়া লকডাউনের বিরুদ্ধে  গতকাল সোমবার জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের  মার্কেটের ব্যবসায়ীরা  মানববন্ধন করেছেন। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন গাউছিয়া মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ মো. ইলিয়াছ ভুঁইয়া, সমিতির কর্মকর্তা আবদুল আওয়াল ভুঁইয়া, অর্থসম্পাদক মাসুদ কবির, নাদিম আল মাসুদ, শাহিন মোল্লা, আফজাল হোসেন, মোকতার হোসেন, আসলাম মোল্লা, আলম বাদশা, আলআমিন, ওবায়দুল হক ও হাজি খোরশেদ প্রমুখ।