কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের প্রথম দিনেই কেরানীগঞ্জে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। যদিও সরকারি নির্দেশনায় লকডাউন চলাকালে গণপরিবহন চলার কথা নয় তথাপি গতকাল চলেছে সিএনজি অটোরিকশা ও বাসসহ সব ধরনের গণপরিবহন। নেই সামাজিক দূরত্ব মানার বালাই। খোলা ছিল দোকানপাট। গাদাগাদি করে বেচাকেনা করতে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের । এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তত্পরতা দেখা যায়নি। এছাড়া অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। গতকাল সোমবার সকাল থেকে গভীর রাত অবধি কেরানীগঞ্জের কদমতলী, হাসনাবাদ, তেঘরিয়া, খোলামুড়া ও রোহিতপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।