ক্যানসার আক্রান্ত রাশেদের জন্য সাহায্যের আবেদন

সাভার পৌর এলাকার রাজাশন এলাকার বাসিন্দা পোশাক শ্রমিক মো. রাশেদ গত এক বছর ধরে কোলন অ্যাডেনোকারসিনোমা ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ হাসপাতালে চিকিত্সাধীন। তার সুস্থ হওয়ার জন্য সাতটি কেমো থেরাপি এবং রেডিও থেরাপি প্রয়োজন। এর মধ্যে চারটি কেমো থেরাপি সম্পন্ন হলেও পরবর্তী চিকিত্সা ব্যয় তার সহায়সম্বলহীন দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে টাকার অভাবে তার চিকিত্সা বন্ধ হওয়ার পথে।

এমতাবস্থায় তার ছোট ভাই আল-আমীন সুচিকিত্সার জন্য সব হূদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। সাহায্য করতে ০১৯৩১০০০৬৫০ (বিকাশ) মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।