বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদারের নেতৃত্বে মারধরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ। রবিবার রাতে পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
রবিবার বিকালে পল্টনে ছাত্র ইউনিয়নের এক কর্মসূচিতে সংগঠনটির কবি নজরুল সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক জোবায়ের সজল মারধরের শিকার হন। ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে সজলকে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বর্তমান সিপিবি শান্তিনগর শাখার নেতা মঞ্জুর মঈন সিপিবি কার্যালয় থেকে টেনেহিঁঁচড়ে বের করে মারধর করেন বলে অভিযোগ তুলে থানায় আরেকটি জিডি করা হয়েছে।