সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। প্রায় দুই সপ্তাহ ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান তার ছেলে রোশান হোসেন পাঠান। তিনি বলেন, ‘বাবার রক্তে ইনফেকশন ধরা পড়েছে; সেই সঙ্গে পাকস্থলিতে রক্তক্ষরণ হচ্ছে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
গত ১৫ মার্চ খিঁচুনি ওঠায় ফারুককে আইসিইউতে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়। ২১ মার্চ হঠাত্ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়, এখনো আইসিইউতে আছেন বলে জানান তার ছেলে। নিয়?মিত চেকআ?পের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। একসময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।