ইবির এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার অব ফিলোসফি (এমফিল) এবং ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ভর্তি পরীক্ষা ২০১৯-২০ এর ফল প্রকাশিত হয়েছে।  মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমফিল এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩০ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ জন। পিএইচডি এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন। এছাড়া ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্ব স্ব বিভাগের শ্রেণি কক্ষে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/জেডএইচডি