ইমরুল ইউসুফ
শিশু গ্রন্থকুটির
প্রচ্ছদ ও অলংকরণ: এন কে অধিকারী
মূল্য: ১৭৫ টাকা
চড়ুইয়ের ঠোঁট কেটে গেছে। এজন্য ঠোঁট মাটির সঙ্গে চেপে ধরেছে। পায়ের পাতার নরম অংশ দিয়ে চেপে রেখেছে। তাও রক্ত বন্ধ হচ্ছে না। ভীষণ যন্ত্রণা হচ্ছে। কাটা জায়গাটা ব্যথায় টনটন করছে। চোখটাও কেমন জানি ব্যথা করছে। মাথাটা ভার হয়ে আসছে। রক্ত মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠোঁট গড়িয়ে গলার নিচের পাখনা ভিজে যাচ্ছে। চড়ুই এখন কী করবে বুঝতে পারছে না।...কুমড়ো লতা কীভাবে চড়ুইকে সাহায্য করল, রক্ত পড়া বন্ধ হলো—এ নিয়েই গল্প। তবে একটি নয়। এর সঙ্গে আরো দুটি গল্প আছে এই বইতে। গল্পগুলোর ছবি চার রঙে আঁকা।