২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকটে জর্জরিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এর প্রধান ফটক নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের চাপের মুখে গত বছরের মাঝামাঝিতে শিক্ষার্থীদের কাছে প্রধান ফটকের নকশা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের দেওয়া নকশাগুলোর মধ্য থেকে একটি নকশা চূড়ান্ত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান ফটক নির্মাণকাজের কোন পদক্ষেপ লক্ষ করা যায়নি। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—দয়া করে শিক্ষার্থীদের চাওয়ার মূল্যায়ন করুন।
মাহমুদ মিলন
শিক্ষার্থী,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর