মুহম্মদ আনিসুল হক
৭ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: এমিথিস্ট ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করতে হবে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো আত্মীয়ের অসুস্থতার কারণে মন খারাপ হতে পারে। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। তীর্থগমন হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ চিন্তাভাবনা করে তারপর করুন। কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। রিপুকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কিছুটা অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পাস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের দিকে খেয়াল রাখুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কারো সঙ্গে চলতে থাকা ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বাড়িতে আত্মীয় আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। বিকেলের দিকে অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।