টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ‘গত লকডাউনে ৪৬ দিন আমরা বস্ত্র ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রাখি। এতে আমরা প্রায় পথে বসেছি। ঈদকে সামনে রেখে ধার করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিতেই আবার লকডাউন দেওয়া হয়েছে। গত এক বছর ধরে ব্যবসায়ে মন্দা যাচ্ছে। তার ওপর এখন দোকান খুলতে না পারলে না খেয়ে মারা যাব। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, মজিবুর রহমান খান প্রমুখ