চাটমোহরে কালোজিরার ভালো ফলনের সম্ভাবনা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে চলতি মৌসুমে কালোজিরার ভালো ফলনের আশা করছেন চাষি ও কৃষি বিভাগ। এরই মধ্যে কালোজিরা তুলতে শুরু করেছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৮০ হেক্টর জমিতে কালোজিরার আবাদ হয়েছে। মমিনপাড়া গ্রামের চাষি রওশন আলম জানান, এক বিঘা জমিতে কালোজিরা চাষ করে আশানুরূপ ফলন পেয়েছি। আশা করছি, এবার ২০ হাজার টাকা লাভ হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, চলতি মৌসুমে কালোজিরার ভালো ফলন হবে। মসলা ফসল হিসেবে কালোজিরার ব্যাপক চাহিদা রয়েছে। নানা রোগ প্রতিরোধে এটি ব্যবহার করা হয়।