খুলনা অফিস
খুলনায় তানিশা আক্তার নামে পাঁচ বছর বয়সি এক ঘুমন্ত শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির সত্-মা মুক্তা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত তানিশা আক্তার তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামের খাজা শেখের মেয়ে। সোমবার রাতেই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘শিশুটির সত্-মা মুক্তা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তেরখাদা থানায় হত্যামামলা দায়ের করা হয়েছে।’