রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় দুই জনের এবং করোনার উপসর্গ নিয়ে চিকিত্সাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুই জন আইসিইউতে এবং একজন সাধারণ করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা পজিটিভ দুই জন চিকিত্সাধীন অবস্থায় এবং একজন উপসর্গ নিয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরো বলেন, করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭ জন রোগী। এর মধ্যে ৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন আট জন। বাকি ৪৩ জনকে করোনার উপসর্গ থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।