ভ্রাম্যমাণ প্রতিনিধি ও কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জ উপজেলার বারোবাজারে মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহজাহান আলী (৬০)। ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহজাহান আলী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মৃত গোলাপ নবীর ছেলে। বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, ভ্যান নিয়ে বারোবাজার কালীগঞ্জের দিকে যাচ্ছিল শাহজাহান আলী। পথে হাইওয়ে থানার সামনে পৌঁছলে রাস্তার ভাঙা অংশে ভ্যানের চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি আলু বোঝায় ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।