রংপুরে মাদকসহ এক জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল, দুই বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

র্যাব-১৩-এর মিডিয়া অফিসার সামুয়েল সাংমা প্রেস বার্তায় জানান, গত সোমবার সন্ধ্যায় র্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল রংপুর মহানগরের তাজহাট থানাধীন বগুড়া-রংপুর মহাসড়কের পাশে রংপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের গেটের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় আমিনুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তাজহাট থানায় র্যাব বাদী হয়ে মাদকের মামলা করেছে।