বাংলাদেশ ব্যাংকের টেকনলজি ডেভেলপমেন্ট/আপগ্রেডেশন ফান্ড বিষয়ে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে উত্তরা ব্যাংক লিমিটেড অংশগ্রহণ চুক্তি করে। চুক্তিতে উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি রেডমানি গ্রুপ আয়োজিত আন্তর্জাতিক আইএফএন অনএয়ার রোডশো-২০২১ অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম