স্পোর্টস রিপোর্টার
একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় পাকিস্তানের যুবাদের আগমন ৫ দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল ঢাকায় আসবে পাক যুবারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান যুবাদের একমাত্র চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩-২৫ এপ্রিল। একই ভেন্যুতে ৩০ এপ্রিল, ২, ৪ মে যথাক্রমে সিরিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। পরে ৭, ৯ মে মিরপুর স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে।