নাটোরের বড়াইগ্রামে সুদে নেয়া পাঁচ হাজার টাকার জন্য সত্ বড় ভাই, ভাবি ও বোনের মারপিটে মনিরুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল চকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই মানিক হোসেন, ভাবি শরীফা খাতুন ও বোন উম্মেহানী বেগমকে আটক করেছে পুলিশ।