এবারের রমজানে যারা ওমরাহ করার সুযোগ পাবেন

এ বছর পবিত্র রমজান মাসে কারা ওমরাহ করার সুযোগ পাবেন তা জানিয়েছে সৌদি আরব। যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন—শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কি না—তা এখনো পরিষ্কার নয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে ৩ কোটি নাগরিকের মধ্যে ৫০ লাখের মতো মানুষ করোনা টিকা নিয়েছে। করোনায় অন্তত ৩ লাখ ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৬ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবে জনসংখ্যার তিন ভাগের এক ভাগই প্রবাসী। স্থানীয় অধিবাসীর সংখ্যা ৬৭ শতাংশ। এরমধ্যে ২ কোটি ৩ লাখ সৌদি বংশধর এবং ৯৭ লাখ বহিরাগত। সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি বাস করে।