রমজানকে সামনে রেখে একদল ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। এতে বেড়ে যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ অর্থাত্ যারা দিন আনে দিন খায়। আর উপকৃত একদল মুনাফালোভী অসাধু ব্যবসায়ী। তাই তারা যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা উচিত। সর্বোপরি মজুত রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হোক। সেজন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফজলে রাব্বি
শিক্ষার্থী, ঢাকা কলেজ