বিরামপুর হাসপাতালের জীবাণুনাশক ট্যানেল বন্ধ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত জীবাণুনাশক ট্যানেল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে করোনার এই সময়ে ঝুঁকি নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করছেন সেবাপ্রার্থীরা। জানা গেছে, গত বছর করোনার প্রথম ধাপে এই ট্যানেলটি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপহার দেন। কিন্তু অল্প কিছুদিন চলার পর ট্যানেলটি যান্ত্রিক সমস্যায় বিকল হয়ে পড়ে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, ট্যানেলটি বিকল হওয়ার পর বহু বার ট্যানেলটি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দিচ্ছে না।