পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে হত্যাকারী যুবককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে শহিদুল ইসলাম (৩২)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ভবেষ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানা পুলিশের উপ-পরিদর্শকসহ জেলার সদর উপজেলার জগদল বাজার থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করেছি। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গত ৩ এপ্রিল মাদক সেবনের টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মা জয়তুন বেগমকে (৫০) হত্যা করে শহিদুল। এ ঘটনায় জয়তুনের স্বামী আব্দুল মজিদ বাদী হয়ে ঐদিনই পঞ্চগড় সদর থানায় ছেলে শহিদুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।