ডোমারে হামলার মামলায় ইউপি সদস্য কারাগারে

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যানের ছেলে মমিনুল রহমানের (৩৬) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য আবু ছালামকে (৪৫) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সন্ধ্যায় এ ঘটনায় চেয়ারম্যানের বড় ছেলে মিজানুর রহমান থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাউয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে জোড়াবাড়ি ইউনিয়নের আফজাল চৌকিদার মোড়ে মমিনুলকে মারধর করে ইউপি সদস্য আবু সালামসহ তিন জন। এ বিষয়ে ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে হামলার মামলা পেয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।