ধামরাই (ঢাকা) সংবাদদাতা
পাট চাষে উত্সাহ বাড়ানোর লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় বিআরডিবি। তারই অংশ হিসেবে ধামরাইয়ে পাটবীজ বিভাগের উদ্যোগে বালিয়া ইউনিয়নের প্রায় ২০০ চাষিকে বিনা মূল্যে পাটবীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষক লীগ ও উপজেলা বিআরডিবির সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন, মঙ্গলবার বিকালে বাস্তা চৌরাস্তায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সার ও বীজ বিতরণ করেন। ইউনিয়ন পরিষদ সদস্য বকুল, জিয়া, মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য রত্না, রওশন আরা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আ. কুদ্দুসসহ ইউনিয়ন পরিষদের অন্য সদস্য, আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।