রূপগঞ্জের ভুলতা পুরান বাজারে অগ্নিকাণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুরান বাজারে মঙ্গলবার রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুইটি জুতার দোকান, একটি লেপ-তোশকের দোকান ও একটি কসমেটিকসের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।