ফুটবল খেলোয়াড়দের রেজিস্ট্রেশন চলবে

স্পোর্টস রিপোর্টার

নিয়ম অনুযায়ী গতকালই শেষ হয়ে গেছে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যবর্তী দলবদল। কিন্তু করোনার কারণে এ সময়টা বাড়ানোর কথা বলেছিল বাফুফে। ফিফার কাছে অনুরোধও করেছিল। ফিফা দলবদলের জন্য ১০ দিন বাড়িয়েছে বলে জানিয়েছে বাফুফে। গতকাল বাফুফে জানায়, তারা বিদেশি খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের তারিখ পেয়েছে। তাদের লক্ষ্য বিদেশিদের সঙ্গে দেশি ফুটবলারদের রেজিস্ট্রেশনটাও বাড়িয়ে নেওয়া।  ১০ দিন সময় বেড়ে যাওয়ায় ১৭ এপ্রিল পর্যন্ত দলবদল চলবে।