রুশ সচিবালয় ক্রেমলিন জানিয়েছে, আর্কটিক সাগরে প্রয়োজন আছে বলেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএনকে জানান, আর্কটিক সাগর রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। এটা আমাদের সীমান্ত এলাকা এবং আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির জন্য আর্কটিক সাগরের উন্নতির প্রয়োজন এবং সেজন্য সেনা মোতায়েনেরও দরকার আছে।