বর্ষীয়ান সাংবাদিক এনামুল হক আর নেই

বিশিষ্ট সাংবাদিক এনামুল হক আর নেই। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। এনামুল হক দীর্ঘদিন দৈনিক বাংলায় কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার অনুবাদ ও লেখা জনকণ্ঠে নিয়মিত ছাপা হতো।

এনামুল হক স্ত্রী, এক ছেলে ও দুই নাতিসহ অসংখ্য আত্মীয়স্ব্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার ফজর বাদ মোহাম্মদপুর রোড জামে মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।