ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেন শুরু

ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেন ঢাকা এবং চট্টগ্রাম, উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হয়েছে। ইনডেক্স অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার এফসিএমএ, সিনিয়র ম্যানেজার (লিস্টিং অ্যাফেয়ারস) রবিউল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ উপস্থিত ছিলেন। ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখে কোম্পানির নিট মুনাফা ছিল ১৩ কোটি ১১ লাখ টাকা, ইপিএস ৩ দশমিক ৩৬ টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু ছিল ৫৫ টাকা ১৭ পয়সা।