বৈশাখের কাছে প্রার্থনা

সারওয়ার-উল-ইসলাম

 

তেরে কেটে তেরে কেটে তাক

করোনাকাল বিশ্ব থেকে যাক।

 

ইশকুলে ফের যাবে খোকা-খুকু

ম্লান হবে না তাদের হাসিটুকু।

 

প্যারেড-পিটি হবে ক্লাসের আগে

ঘরে থেকে আর কি ভালো লাগে?

 

হে বৈশাখ, দুরন্ত বৈশাখ

করোনাকাল ধুয়ে মুছে যাক।