স.ম. শামসুল আলম
বোশেখ আসা মানেই শুরু বাংলা নববর্ষ
বাঙালিদের মনের ভেতর জাগে নতুন হর্ষ।
কেউ খেতে চায় পান্তা-ইলিশ কেউবা আলুভর্তা
কাঁচা মরিচ-পেঁয়াজ খেয়েও খুশি থাকেন কর্তা।
কেউ মজা পায় পুতুল কিনে কেউবা চড়ে দোলনা
ডুগডুগি ঝুমঝুমি কিনে খুশির উতরোল না!
কেউবা বাজায় পাতার বাঁশি একতারাতেও ছন্দ
খেলাধুলার মিষ্টি আমেজ চারদিকে আনন্দ।
বোশেখ এলে হালখাতা হয় অন্যরকম ফুর্তি
দুঃখ, যখন কালবোশেখি দেখায় রুদ্রমূর্তি।
বছর জুড়ে থাকুক তবু এক বোশেখের হর্ষ
বোশেখ আমার বাংলা এবং বাঙালির উত্কর্ষ।