নৌ চলাচল অনিরাপদ

শত শত নদ-নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের দেশে। অধিকাংশ আমদানি-রপ্তানির অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু সেই নৌপথই অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিবছরই লঞ্চডুবির ঘটনা ঘটছে এবং শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। আর এইসব দুর্ঘটনার মূল কারণ অদক্ষ চালক। ২০১৭ সালে জাতীয় নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি ৫০ বছরে নৌ-দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুসারে পূর্ববর্তী ৫০ বছরে নৌ-দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২০৫০৮ জন। এই ৫০ বছরে অন্তত ২৫৭২টি নৌ-দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় সম্পদের ক্ষতি হয়েছে প্রায় ৩ হাজার ৪১৭ কোটি ২০ লাখ টাকার। দীর্ঘ এ সময়ে দুর্ঘটনাকবলিত নৌযানের সংখ্যা ২৬৭২। এর মধ্যে ৯০১টি নৌযান কোনোদিনই উদ্ধার সম্ভব হয়নি। বাংলাদেশের সূচনালগ্ন থেকেই যেখানে নদীর সঙ্গে আমাদের বসবাস, আজ সেই নদীতেই কিছু অমানবিক মানুষের জন্য রীতিমতো সাধারণ মানুষদের জীবন চলে যাচ্ছে। তাই নৌপথকে আরো সুরক্ষিত করতে হলে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে অযোগ্য লোকদের দ্বারা এইসব গুরুত্বপূর্ণ যান চালিত না হয়।

প্রসেনজিত্ কুমার রোহিত

শিক্ষার্থী, ঢাকা কলেজ