পাঠ্যসূচি বহির্ভূত শিক্ষাও জরুরি

বই জ্ঞানের গুরুত্বপূর্ণ বাহন হলেও বইপড়ুয়া মানুষের সংখ্যা দিন দিন কমছে। এর পেছনে কারণ—সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি, বই পড়ার প্রতি অনভ্যস্ততা ইত্যাদি। নতুন নতুন বইপ্রেমী মানুষ  ও বই পড়ার প্রতি আর্কষণ সৃষ্টিতে কিছু পদক্ষেপ গ্রহণ করা অনস্বীকার্য। যেমন আমাদের দেশে অনেক অঞ্চলে গ্রন্থাগার নেই। সেইসব অঞ্চলে গ্রন্থাগার তৈরি করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে বই অতুলনীয়। পাঠ্যসূচি বহির্ভূত বইয়ের মাধ্যমে বিস্তর জ্ঞান অর্জন করা সম্ভব। এজন্য পাঠ্যসূচির বাইরে বইয়ের গুরুত্ব অনুধাবনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতিযোগিতা আরম্ভ করতে হবে। একটি সমাজকে জ্ঞানের পীঠস্থান তৈরি করতে বইপড়ুয়াদের বিকল্প নেই। বইপ্রেমী মানুষরা জ্ঞানভিত্তিক সমাজ ও মেধা বিকাশ সৃষ্টিতে কাজ করেন। তাই বই পড়ার প্রতি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে এই পৃথিবী বইয়ের হবে।

শাহ মুনতাসির হোসেন মিহান

শিক্ষার্থী,

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়