বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক খোন্দকার শাহাদাত্ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মিরপুরের প্রধান কার্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্মরণসভায় সমিতির কোষাধ্যক্ষ আবদুল বাসেত আকন, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য মো. সিদ্দিকুর রহমান, বিএনএসবি পরিচালিত খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন, উপপরিচালক মহিদুল ইসলাম মোর্শেদ, অন্যান্য কর্মকর্তা, ডাক্তারসহ সর্বস্তরের কর্মচারী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. শহিদুল ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি