বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির (বাচসকস) বিশেষ কাউন্সিল ২০২১ খামারবাড়িস্থ বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির হলরুমে আয়োজন করা হয়। বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং ১৬-২০ গ্রেড কর্মচারীদের প্রধান পৃষ্ঠপোষক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খাইরুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গঠনতন্ত্র সংশোধনসহ মোহাম্মদ আলীকে সভাপতি, মো. আবু সায়েমকে সাধারণ সম্পাদক ও মো. হেলাল উদ্দিনকে কার্যকরী সভাপতি নির্বাচিত করা হয়। ১৬-২০ গ্রেড কর্মচারীদের প্রধান পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম ঢাকা মহানগর এবং সব জেলার নেতৃবৃন্দের সম্মতিতে ৭১ সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী তিন বছরের জন্য অনুমোদন দেন।