সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে বুধবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ঐ গৃহবধূ জানান, তার স্বামী বাড়ি না থাকার সুযোগে বুধবার রাত ৯টার দিকে কালিকাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে রিপন মণ্ডল তাকে কৌশলে বাড়ির বাইরে ডেকে নেয়। এক পর্যায়ে রিপন তাকে বাড়ির পার্শ্ববর্তী ভুট্টার খেতে নিয়ে ধর্ষণ করে। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে ধর্ষক রিপন রাতেই গা-ঢাকা দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।