বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে গাছের নিচে চাপা পড়ে রানা (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউপির বুজরুক হাজিপুর সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে শড়েয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী জানায়, কাটা গাছ ট্রলিতে বহন করার সময় দুর্ঘটনাবশত কাটা গাছের গুল রানার ওপর পড়ে। তাত্ক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. নাজমুল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রানার মৃত্যু হয়েছে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
০