অক্টোবরে হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফি

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি ১-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। করোনার কারণে গত বছর এশিয়ার গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট স্থগিত হয়। এবছর মার্চে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও আবার করোনার কারণে স্থগিত হয়। এভাবে তিন দফায় স্থগিত হওয়ার পর পুনরায় অক্টোবর হতে নভেম্বর ঢাকায় আয়োজনের প্রস্তাব ছিল। কিন্তু এশিয়ান হকি ফেডারেশন এবং বাংলাদেশ হকি ফেডারেশনের চিঠি চালাচালিতে আগামী ১ অক্টোবর খেলা শুরুর সময় নির্ধারণ হয়েছে। এই টুর্নামেন্ট ছাড়াও যুব বিশ্বকাপ বাছাই হকির খেলা বাংলাদেশ হওয়ার কথা রয়েছে। তবে ফেডারেশন কর্তাদের দুর্ভাবনা করোনা নিয়ে।