ফাইনালে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন

গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

বরিশালে গেমস ক্রিকেট ফাইনালে আগামীকাল স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। 

গতকাল বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে ৪০ রানে হারিয়েছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। এর আগে চট্টলা ইস্ট জোনকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছিল বরেন্দ্র নর্থ জোন।

জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের আরিফুল ইসলাম ম্যাচ-সেরা হন।